দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকেই বলে থাকেন, নারীর ব্যাগে নাকি গোটা একটা সংসার থাকে! আর সেই নারী যদি কর্মজীবী হন তাহলে তো কথাই নেই। সংসারের সঙ্গে তাকে ব্যাগে রাখতে হয় নিজের অফিসটাও। তবুও প্রায় প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না দরকারি জিনিসগুলো। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো ব্যাগে না থাকলে আপনি কখনো কখনো অসুবিধায় পড়ে যেতে পারেন। রইল তেমন কয়েকটি জিনিসের তালিকা।
কার্ড হোল্ডার
বর্তমান সময়ে নগদ টাকার পরিবর্তে জনপ্রিয় হয়ে উঠেছে কার্ড পেমেন্ট। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বিলাসপণ্য সবকিছু কেনাকাটায় বেড়েছে কার্ড পেমেন্টের ব্যবহার। তাই কমবেশি সবার কাছেই থাকে ডেবিট, ক্রেডিট কিংবা সুপার শপের ডিসকাউন্ট কার্ড। আর আপনি যদি কর্মজীবী নারী হন সেক্ষেত্রে কাজের প্রয়োজনে নিশ্চই সঙ্গে রাখতে হয় ভিজিটিং কার্ডও। এতসব কার্ড ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখলে সময়মতো খুঁজে না পাওয়ার ঝুঁকি যেমন আছে, তেমনি আছে হারিয়ে যাওয়ার ভয়। তাই, সব কার্ড এক জায়গায় রাখতে ব্যাগে রাখতে পারেন একটি ছোট কার্ড হোল্ডার।
চাবির রিং
মনে করুন, আপনার একটা জরুরি মিটিং আছে। তাড়াহুড়োয় বাসা থেকে বের হওয়ার সময় ভুলে চাবি ভেতরে রেখেই ঘরে তালা দিয়ে বের হয়ে গেলেন। যখন বুঝতে পারবেন তখনকার অনুভূতিটা কেমন হতে পারে? তাই গাড়ির চাবি হোক কিংবা ঘরের চাবি, অতিরিক্ত এক সেট চাবি ব্যাগে রেখে দিলে আপনি এড়িয়ে যেতে পারবেন এধরনের অপ্রীতিকর ঘটনা।
ময়েশ্চারাইজার ও লিপজেল
আসছে শীতের মৌসুম। এই সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন প্রায় সব শ্রেণি পেশার নারী। কর্মজীবী নারীরা দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটান বলে ত্বকের যত্নে অবহেলা করতে না চাইতেও হয়ে যায়। অফিসে বসে আর যাই হোক ফেসপ্যাক ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু কাজের ফাঁকে ত্বকের যত্ন নিতে ব্যাগে একটি ময়েশ্চারাইজার ও লিপজেল রেখে দিতে পারেন।
নোটবুক ও কলম
দেখবেন প্রয়োজনের সময় প্রায় হাতের কাছে কাগজ–কলম খুঁজে পাওয়া যায় না। আপনি যদি কর্মজীবী নারী হন, অবশ্যই ব্যাগে নোটবুক ও কলম রাখার অভ্যাস করুন। প্রয়োজনের সময় এখানে ওখানে কাগজ–কলম খুঁজে বেড়ানোর বিড়ম্বনা কমে যাবে। তাছাড়া মিটিং কিংবা জরুরি যেকোনো তথ্য লিখে রাখার জন্য ব্যাগে সবসময় নোটবুক ও কলম রাখা উচিত।
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক
কর্মজীবী নারীদের সারা দিন ছুটতে হয় বিভিন্ন জায়গায়। ফলে না চাইলেও অনেক কিছুর সংস্পর্শে আসতে হয়। অসাবধান হলে অনেক জিনিস থেকে খুব সহজে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই যেকোনো ধরনের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যাগে সবসময় হ্যান্ড স্যানিটাইজার রাখুন। এছাড়া ধুলোবালি থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুণ।
ছাতা
বর্ষা মৌসুম ছাড়া অন্যসময়ও ছাতার ব্যবহার প্রয়োজনীয়। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে পুরো পৃথিবীতেই। সেই সঙ্গে বেড়েছে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি। এটি সরাসরি ত্বকের সংস্পর্শে এলে ক্ষতি করে। তাই ব্যাগে সবসময় ছাতা রাখুন। এটি বৃষ্টি কিংবা রোদের তাপ থেকে যেমন বাঁচাবে তেমনি সরাসরি ত্বকে রোদ তথা সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি পড়ার হাত থেকেও রক্ষা করবে।
পাওয়ার ব্যাংক
মোবাইল ফোন এখন শুধু কথা বলার মাধ্যম নয়। বরং কথা বলা থেকে শুরু করে মেসেজ কিংবা মেইল পাঠানো, দেখা, যেকোনো বিষয়ে সক্রিয় থাকাসহ প্রায় সব যোগাযোগের মাধ্যম এটা। ফলে দিনের একটা দীর্ঘ সময় মোবাইল ফোনে পুরো চার্জ ধরে রাখা মুশকিল হয়। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে কাজের ক্ষতি এবং বিব্রত হতে না হয় সে জন্য ব্যাগে একটি পাওয়ার ব্যাংক রাখুন।
শুকনো খাবার
কর্মজীবী নারীদের বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয়। কখনো কখনো দেখা যায়, অফিসে থেকে বেরিয়ে খাবার খেতে যাওয়ার সময় পাওয়া যায় না। এ অবস্থায় আপনাকে সুস্থ রাখতে পারে বিভিন্ন ধরনের শুকনো খাবার। তাই এমন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ব্যাগে কিছু শুকনো খাবার রাখুন।
এস