দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেক বাড়িতেই বাসি ভাত খাওয়া হয় না। আগের দিনের থেকে যাওয়া ভাতের স্থান হয় ডাস্টবিনে। তবে খাবার অপচয় করা খুব খারাপ বলে মনে করা হয়। একটু বুদ্ধি খাটালেই কিন্তু বাসি ভাত দিয়ে তৈরি করা যাবে মজাদার খাবার। বাসি ভাত দিয়ে বানিয়ে ফেলুন ভাত ভাজা।
আপনি ঠিক যেমনটা চান, তেমন ভাবেই বানাতে পারেন এই পদটি। এতে খাবার নষ্টও হবে না, বরং সুস্বাদু খাবারও খাওয়া যাবে। চলুন দেখে নেই ভাত ভাজার এই সহজ রেসিপিটি:
উপকরণ:
২ থেকে ৩ কাপ বাসি ভাত ২টি ডিম একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য সামান্য হলুদ গুঁড়ো সুইট কর্ণ একটা গাজর কয়েকটা বিনস মটরশুঁটি পরিমাণমতো তেল ও স্বাদমতো লবণ
ভাত ভাজা তৈরির পদ্ধতি
প্রথমে গাজর, বিনস কুচিয়ে নিন। মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে সব সবজিগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার কড়াইতে তেল গরম করে ডিম ফাটিয়ে ঝুরো ঝুরো করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। এরপর গাজর কুচি, বিনস কুচি, মটরশুঁটি, সুইট কর্ন দিয়ে ভাজতে থাকুন। এতে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সবজি সেদ্ধ করে নিন। সবজি সেদ্ধ হয়ে গেলে ভাত ও ডিমের ঝুরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যস তৈরি মুখরোচক ভাত ভাজা!
টিপস আপনি চাইলে এতে অল্প একটু চিংড়ি মাছ ও চিকেন সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন। আর যারা নিরামিষ খান, তারা চাইলে পনির কুচিয়ে দিতে পারেন। স্বাদ আনতে ঘি বা মাখনও দিতে পারেন।
এস/জেডএ