দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. কামরুল হাসান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খানা রানার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি সভা চলছিল। তখন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম ভোটারদের উদ্দেশ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকে যদি কেউ ভোট না দেন তাহলে তাদের ভাতার কার্ড বন্ধ করে দেওয়া হবে।
সন্ধ্যায় একই এলাকায় নৌকার পক্ষে আরেক নির্বাচনি সভায় ওই বক্তব্যের প্রতিবাদে বক্তৃতা দেন ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের সমর্থক সাইদুর রহমান। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার সমর্থক জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থীর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেডএ