দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজমের সমস্যা বা সুগার বেশি নিয়ে ভুগছেন। ওষুধ খাওয়ার আগে কদবেল খান। হজমের সমস্যা সারাতে জাদুকরী ভূমিকা রাখে কদবেল। পুষ্টি বিচার করলেও কদবেলের জুড়ি মেলা ভার।
১০০ গ্রাম কদবেলে রয়েছে ২.২ গ্রাম মিনারেল, ফ্যাট ০.১ গ্রাম, শর্করা ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম ৫.৯ মিলিগ্রাম, আয়রন ০.৬ মিলিগ্রাম, ভিটামিন বি ০.৮০ মিলিগ্রাম, ভিটামিন সি ১৩ মিলিগ্রাম।
বিশেষজ্ঞরা বলছেন, এই কদবেল কাঁঠাল, পেয়ারা, লিচু, আমলকী, আনারসের চেয়েও বেশি উপকারী। কদবেলে কিডনি সুরক্ষিত থাকে।
লিভার ও হার্টের জন্যও উপকারী। ডায়রিয়া ও পেট ভালো করে কদবেল। এছাড়া কলেরা ও পাইলসের প্রতিষেধক হিসেবে কাজ করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশয়ে কদবেল উপকারী।
পেপটিক আলসারে কদবেল ভালো কাজ করে। ডায়াবেটিসে ভালো কাজ দেয় কদবেল। রক্ত পরিষ্কার করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। রক্তস্বল্পতা দূর করে। শরীরের শক্তি বাড়ে।
সর্দি-কাশিতেও কদবেলের জুড়ি মেলা ভার। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, স্নায়ুর শক্তি বাড়ায়। ফুসফুসের চিকিৎসায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা কমায়। স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ করে কদবেল। কাঁচা কদবেলের রস মুখে মাখলে ব্রণ ও মেছতার সমস্যা কমে।
জেডএ