• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার
জালিয়াতি রোধে পদক্ষেপ

অ্যাডভোকেট-অন-রেকর্ডের নমুনা স্বাক্ষর ও ক্লার্কদের তথ্য জমার নির্দেশ

দেশ টিভি ডেস্ক
  ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে মামলা ফাইলিং এবং এফিডেভিট প্রক্রিয়ায় জালিয়াতি রোধসহ বিচার শাখার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এখন থেকে আপিল বিভাগের তালিকাভুক্ত সব অ্যাডভোকেট-অন-রেকর্ডের নমুনা স্বাক্ষর এবং তাদের অধীনস্থ বৈধ ক্লার্কদের (মুহুরি) ছবি ও পরিচয়পত্রের সত্যায়িত কপি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করা হবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মেহেদী হাসান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নোটিশে বৃহস্পতিবারের (১৬ জুলাই) মধ্যে নির্ধারিত ছক পূরণ করে আপিল বিভাগের রেজিস্ট্রারের কার্যালয়ে এসব তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আপিল বিভাগ প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আপিল বিভাগে মামলা ফাইলিং ও এফিডেভিট সম্পন্ন করার সময় নথিপত্র যাচাই-বাছাইকালে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের স্বাক্ষরের ক্ষেত্রে নানাবিধ গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছিল। এর ফলে দাখিলকৃত কোর্ট ডকুমেন্টসে প্রদত্ত স্বাক্ষরটি প্রকৃতই সংশ্লিষ্ট অ্যাডভোকেট-অন-রেকর্ডের কিনা, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা রেজিস্ট্রির পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

এ ছাড়া আরেকটি বড় জটিলতা হিসেবে দেখা দিয়েছে বহিরাগতদের আনাগোনা। অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের বৈধ কার্ডধারী ক্লার্ক নন—এমন অননুমোদিত ব্যক্তিবর্গ মামলা সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আপিল বিভাগের অত্যন্ত সংবেদনশীল শাখা অর্থাৎ ‘বিচার শাখায়’ (ফাইলিং সেকশন) অযথা ভিড় জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে মারাত্মক জটিলতা ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

নতুন নির্দেশনার মূল বিষয়সমূহ: আদালতের রেকর্ডের নিরাপত্তা রক্ষা এবং বিচারিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে প্রশাসন নোটিশে স্পষ্ট করে দিয়েছে।

স্বাক্ষর মিলকরণ: আপিল বিভাগে আনীত ও ফাইল করা মামলাসমূহ কোর্টে প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলার অ্যাডভোকেট-অন-রেকর্ড এবং তাদের বৈধ কার্ডধারী ক্লার্কদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তাই মামলার পিটিশন, কেভিয়েট এবং বিভিন্ন আবেদনসমূহে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের প্রকৃত ও নমুনা স্বাক্ষরের হুবহু মিল থাকা আবশ্যক।

বহিরাগতদের প্রবেশ নিষেধ: মামলার নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের অনুমোদিত ও বৈধ ক্লার্ক ব্যতীত অন্য কোনো ব্যক্তির আপিল বিভাগের ফাইলিং বা বিচার শাখায় প্রবেশের কিংবা নথিপত্রে হাত দেওয়ার কোনো রূপ সুযোগ বা অভিগম্যতা থাকবে না।

আরও পড়ুন

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীরা ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন পাবেন না

তথ্য জমা দেওয়ার ডেডলাইন: ১৬ জুলাইয়ের মধ্যে নোটিশের সঙ্গে সংযুক্ত ছকটি নিখুঁতভাবে পূরণ করে অ্যাডভোকেট-অন-রেকর্ডগণের নমুনা স্বাক্ষর এবং তাদের অধীনে কর্মরত তালিকাভুক্ত ক্লার্কদের নাম ও বৈধ পরিচয়পত্রের সত্যায়িত কপি আপিল বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রারের কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, অনেক সময় আইনজীবীদের অজান্তেই ভুয়া স্বাক্ষর দিয়ে মামলা ফাইলিং বা প্রত্যাহারের মতো ঘটনা ঘটে। নমুনা স্বাক্ষর রেজিস্ট্রিভুক্ত থাকলে এবং অননুমোদিত মুহুরিদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা গেলে আপিল বিভাগের বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি পাবে।

কে

  • স্বাক্ষর
এ সম্পর্কিত আরও খবর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর
বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের  চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর
ইসরায়েল-লেবানন কাঠামোগত চুক্তি, শান্তির পথ কি খুলবে?
ইসরায়েল-লেবানন কাঠামোগত চুক্তি, শান্তির পথ কি খুলবে?
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রী বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রী বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।