দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা কর্তৃপক্ষ জানায়, আদালত থেকে আইভীর জামিন মঞ্জুর হওয়ার পর বুধবার রাতে সংশ্লিষ্ট কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে সেগুলো যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
জেলার শিরিন আক্তার বলেন, রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৯টি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলা এবং একটি মামলায় গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
জে আই