দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাঁচ মামলায় জামিন পাওয়ার একদিন পর আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর সম্পৃক্ততা রয়েছে দাবি করে পুলিশ এ আবেদন জানায়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ এ আবেদন জানায়। ফলে সহসাই আইভীর মুক্তি মিলছে না বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ডাচবাংলা ভবনের নীচতলায় আগুনে মারা যায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলসহ তিনজন। এ ঘটনায় কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুম বিল্লাহ আইভীকে শ্যোন দেখানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তের এক পর্যায়ে তার নাম উঠে আসে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আইভী ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি, আবদুর রহমান, ইয়াছিন এবং পারভেজ হত্যা ও সদর মডেল থানায় করা হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান।
এবি/