দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু আক্রান্ত শিশু আদিবাকে (৭) ভর্তি করাতে গিয়ে গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে এ মামলায় বাবা হাবিবুর রহমান কোনো রিমান্ড চাইবে না পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, হাবিবুর রহমানকে আদালতে পাঠিয়ে দিয়েছি। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। তবে আমরা কোনো রিমান্ড আবেদন করিনি। এটা সাধারণ একটি মারামারি মামলা।
এর আগে বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিজের ডেঙ্গু আক্রান্ত শিশু সন্তানকে ভর্তি করানো নিয়ে চিকিৎকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হয়। যদিও শেষ পর্যন্ত ওই শিশুকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
জানা গেছে, মুগদা হাসপাতালে নতুন করে শয্যা ফাঁকা না হওয়ায় শিশুর বাবাকে পার্শ্ববর্তী অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হন শিশুটির বাবা। তিনি ভুক্তভোগী চিকিৎসকের কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। পরে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এইউ