দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিতু হত্যা মামলায় বাবুল আকতার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।
গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন পিবিআই প্রধান।
মামলার অপর ৩ আসামি হলেন-বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু, তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও সাংবাদিক ইলিয়াস হোসেন। এদের মধ্যে বাবুল আক্তার এখন কারাগারে, তার বাবা ও ভাই জামিনে ছিলেন এবং ইলিয়াস হোসেন দেশের বাইরে রয়েছেন।
অনলাইনে প্রচারিত ইলিয়াসের একটি ভিডিওর কারণে মামলাটি করা হয়েছিল। মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছিল এই মামলায়।
মামলার বিবৃতিতে আসামিদের বিরুদ্ধে বনজ কুমার মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা, সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন বন্দর নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।