দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাতে মামলাটি দায়ের করেছেন দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে মামলাটি দায়ের করা হয়। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। দুই নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং তিন নম্বর আসামি করা হয়েছে নুরুল হক নুরকে।
এজাহারে অভিযোগ করা হয়, রোববার বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তারেক। আসামিরা তারেককে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।