দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলার সাক্ষ্য দিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করায় মামলাটি করেন তামিমার স্বামী রাকিব।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্য দেন চেয়ারম্যান। এদিন নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ নিয়ে মামলাটিতে ৫ জনের সাক্ষ্য শেষ হলো।
২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাকিব হাসানকে ইউনিয়ন পরিষদে তালাকের নোটিশ পাঠান বলে দাবি করেন তামিমা সুলতানা। তবে এ ধরনের কোনো নোটিশ পাওয়া যায়নি মর্মে আদালতকে জানিয়েছেন চেয়ারম্যান নাসির উদ্দিন।
গত বছর ৯ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। তবে নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর গত বছর ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিব্যুল্লাহ হিরু। এদিকে বাদীপক্ষের আইনজীবী আইনজীবী ইশরাত হাসান সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন।
৩১ জানুয়ারী বাদীপক্ষ ও আসামিপক্ষের আবেদনের শুনানি গ্রহণ শেষ হয়। ২৮ ফেব্রুয়ারি ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামি ও বাদীপক্ষের পৃথক দুটি রিভিশন খারিজ করে দেন। অর্থাৎ নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিচার চলবে, মামলার দায় থেকে অব্যাহতি পাওয়া নাসিরের শাশুড়ি সুমি আক্তার বিচারের মুখোমুখি হবেন না মর্মে আদেশ দেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।