দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সিঙ্গেল চেসিসের ওপর অবৈধভাবে স্লিপার ও দোতলা কাঠামো নির্মাণ এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরানের পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ নোটিশ পাঠান।
নোটিশটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং সেন্টমার্টিন পরিবহনের মালিক মো. মনোয়ার হোসেনের কাছে।
নোটিশে বলা হয়, ১৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে মো. মনোয়ার হোসেনের মালিকানাধীন সেন্টমার্টিন পরিবহনের বাসে করে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন আইনজীবী বাহাউদ্দিন আল ইমরান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে রাস্তার পাশে পড়ে গেলে যাত্রীরা আহত হন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, চালক বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে বাস চালাচ্ছিলেন, যাত্রীরা বারবার সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন। দুর্ঘটনায় আইনজীবী বাহাউদ্দিন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। চিকিৎসার জন্য তার পরিবার ভারতের একটি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন।
নোটিশে আরও বলা হয়, দুর্ঘটনার পর থেকে বাহাউদ্দিন ২৬ দিন ধরে পেশা থেকে বিরত রয়েছেন এবং এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকা আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসা খাতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।
নোটিশে সাত দিনের মধ্যে আহত আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
আরএ