দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। তবে, অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কিনা সে বিষয়ে আদেশ আগামীকাল।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদনের শুনানি শেষ আদালত এ আদেশ দেন।
শুনানিতে আইনজীবী বলেন, কামাল আহমেদ মজুমাদরকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।
তিনি বলেন, এ জন্য আমরা আদালতে আবেদন করেছিলাম, আদালত আবেদন খারিজ করে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে কিনা সে বিষয়ে আগামীকাল আদেশ দেবেন বলে জানিয়েছেন।
কে