• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

প্রশাসক নিয়োগ বৈধতার শুনানির আগে নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ: সুপ্রিম কোর্ট

দেশ টিভি ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে চক্রান্তমূলক পদক্ষেপ শুরু করেছে সেটি সম্পূর্ণ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মোঃ রেজাউল হক এ সংক্রান্ত একটি রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সরকারের হাতে নেই। আগামী ২৬শে অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

বিডা ও বাংলাদেশ ব্যাংকের এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণার ফলে নগদ বিক্রি বা নগদে বিনিয়োগ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত হয়ে যাবে। এই রায়ের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত কার্যত নগদ বিষয়ে সরকারের হাত-পা বেঁধে দিয়েছে। সরকারের তৎপরতা প্রশ্নের মুখে পড়েছে, আর সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের চোখ এখন আদালতের পরবর্তী শুনানির দিকে। অর্থনীতি পর্যবেক্ষকরা বলছেন, এটি সরকারের জন্য কেবল একটি আইনি ধাক্কা নয়, বরং নীতিনির্ধারণী ব্যর্থতারও প্রতিফলন। "সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল, আইনই চূড়ান্ত কথা। ক্ষমতার জোরে অর্থনীতি চালানো যাবে না।" মন্তব্য করেন এক বিশ্লেষক।

এদিকে, নগদ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছেন। অনেকে লিখেছেন, "জনগণের টাকা নিয়ে সরকারের খেলা থামিয়ে দিল আদালত।" অতএব, আপাতত সরকারের হাতে নগদ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। সবকিছু নির্ভর করছে পরবর্তী শুনানির ওপর।

চেম্বার জজের এই রায় বিষয়ে নগদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, প্রতিষ্ঠানের মালিকানা এবং পরিচালনা সম্পর্কিত জটিলতা যেখানে শেষ হয়নি সেখানে অবৈধ দখলদার সংস্থা কিভাবে এটি বিক্রির পায়তারা করে? বিজ্ঞ আদালত আমাদের আর্জি শুনে একটি অবৈধ প্রক্রিয়াকে অবৈধ হিসেবেই ঘোষণা করেছেন।

বৃহস্পতিবারের শুনানিনে সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

চেম্বার জজের রায় বিষয়ে নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বেশ কিছুদিন ধরেই নগদকে ধ্বংস করার জন্যে একটি মহল চক্রান্ত করছে। আমরা লক্ষ্য করছি সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে গেছেন। তিলতিল করে আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠান তারা ধ্বংস করতে না পেরে এখন বিনিয়োগের নামে বিক্রি করে দেওয়ার পায়তারা করছে। বিজ্ঞ আদালত বিষয়টি বিবেচনায় নিয়েছেন বলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

গত ৩১ আগস্ট নগদ এর জন্য কৌশলগত অংশীদার খোঁজার জন্যে বিডা সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেয় তারা। ১৫ই সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার চেম্বার জজ তার রায়ে এ সংক্রান্ত সকল প্রক্রিয়া স্থগিত করল।

এফএইচ/

  • সুপ্রিম কোর্ট
  • বাংলাদেশ ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
১২০টি কাটার পর স্থগিত হলো প্রায় ২ হাজার গাছ কাটার প্রকল্প
১২০টি কাটার পর স্থগিত হলো প্রায় ২ হাজার গাছ কাটার প্রকল্প
গভর্নরের সঙ্গে আইএমএফ আবাসিক প্রতিনিধির বৈঠক
গভর্নরের সঙ্গে আইএমএফ আবাসিক প্রতিনিধির বৈঠক
১৮ মার্চ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা
১৮ মার্চ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা
দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।