দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিটিআরসিকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট এ নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যেন জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে।
মঙ্গলবার (১১ জুলাই) এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
এর আগে, এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গত বছরের ১৮ ডিসেম্বর ওই রুল জারি করা হয়। যা এখনো বিচারাধীন। সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেন।