দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সহায়ক কর্মচারীদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স-২০২৫ সম্পূর্ণ হয়েছে।
সোমবার (২ জুন) এ উপলক্ষে সিএমএম আদালতের সম্মেলন কক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে।
এতে সিএমএম কোর্ট ও জিআরও শাখার বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবিক বিভিন্ন বিষয়সহ আইনগত বিষয়ের হাতে কলমে শেখানো হয়।
সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ প্রশিক্ষণার্থী কর্মচারীরা এবং জি.আর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।
সিএমএম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মো. উবাইদুল করিম আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন মাসব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ প্রদানের জন্য আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
তিনি আশা করেন অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীগণ তাদের স্বাভাবিক কার্যক্রম ও আদালতে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যা জনগণকে ন্যায়বিচার প্রদানে সহায়তা করবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আরএ