দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনুষ্ঠান ঢাকার সিএমএম আদালতের কর্মচারীদের মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সিএমএম তার বক্তব্যে সহায়ক কর্মচারীদের প্রচলিত আইন অনুসরণ করে আদালতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আশা করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীগণ তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণকে ভালো সেবা প্রদানে সক্ষম হবেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও কোর্স পরিচালক হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এবং নেজারত শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ের কর্মচারীদের জন্য ৫ সাপ্তাহ ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হবে। কোর্স শেষে সনদ প্রদানসহ প্রশিক্ষণার্থীদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে।
এফএইচ/