দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় রিমান্ড শেষে আদালত আনা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে আনিসুল হককে আদালতে আনা হয়।
এর আগে, ১৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতকে পুলিশ জানায়, গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির রিমান্ড প্রয়োজন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, এর আগেও কয়েকবার তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অ