দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে রাজধানীর আদাবর থানায় করা আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতে তার গ্রেপ্তার চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক আলী হায়দারের আদালত তা মঞ্জুর করেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আব্দুর রাজ্জাকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওইদিন দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি।
অ