দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
এফএইচ