দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত সাম্য এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক রহমান খান পাঠান ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মনজুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় নিহত লিটনের পক্ষে মাওলানা সুলতান উদ্দিন শিউলী আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ২ থেকে ৩শ জনের নামে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার রাতে ঢাকা নিকেতনে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে দীর্ঘ শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক স্বাগত সাম্য তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে। আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলনে গুলিতে সরাইলের কাঁটা নিসার গ্রামের লিটন মিয়া নিহত হয়। এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এফএইচ