দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খিলগাঁও ও উত্তরা থানার দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, খিলগাওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া উত্তরা পশ্চিম থানার মাওলানা সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এরইমধ্যে তারা একাধিক মামলার আসামি হন।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এদিকে ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় গুলি ও মারপিটে নিহত হন মাওলানা সাদিকুল ও ৫ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জোবায়ের।
আরএ