দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউমার্কেট এবং লালবাগ থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ২৪ (আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন লালবাগ থানার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা এবং নিউমার্কেট থানার সবুজ আলী হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় তাদের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। পরদিন ১৪ আগস্ট নিউমার্কেট থানায় দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ওই মামলায় গত ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ আগস্ট তার ৮ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
অ