দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান চলমান। এজন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ৬০ দিনের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরইমধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সেইসঙ্গে বিষয়টি অবগতির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি দুদকসহ সংশ্লিষ্টদের পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৪ আগস্ট তাকসিম খান। অনলেইনের মাধ্যমে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা যায়। তবে তিনি কোথায় অবস্থান করছেন তা এখনও জানা যায়নি। কেউ বলছেন, তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে, তিনি দেশেই অবস্থান করছেন।
এফএইচ