দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমপি আনোয়ারুল আজিম আনারকে খুন করার উদ্দেশে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে জেলগেট জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সোমবার (২৪ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই নির্দেশ দেন।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
এরও আগে গত ৯ জুন আসামি বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড চলাকালীন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবান্দবন্দি দিতে সম্মত হওয়ায় তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন আসামি বাবুর জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত। আর জবানবন্দি শেষ কারাগারে পাঠানো হয় তাকে।
এমপি আনার হত্যা মামলায় আদালতে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাকে।
উল্লেখ্য, গত ২২ মে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এমপি আনারকে খুন করার উদ্দেশে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
আরএ