দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার (২২ মে) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন।
শুক্রবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আইনমন্ত্রী অনেকটাই সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন তিনি।
ডিপি/