দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৪ মে) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও শিলাস্তি রহমান (২২)।
এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। তবে এসময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানির শুরুতে শিলাস্তি রহমানের কাছে এক আইনজীবী ওকালতনামায় সই নিতে যান, তখন তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি ওকালতনামায় স্বাক্ষর দেবো কেন? আমি কীভাবে আসামি হলাম। আমি শুধু ওই বাসায় ছিলাম। তা ছাড়া কিছুই জানি না।
অভিযুক্ত শিলাস্তি ওকালতনামায় স্বাক্ষর না করায় তার রিমান্ড বাতিলের বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাদের আট দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আদালতে তোলার সময় দেখা যায়, শিলাস্তি রহমান দুই নারী পুলিশের কাঁধে মুখ লুকিয়ে হাঁটতে হাঁটতে আদালতে যান। তখন তিনি মুখে মাস্ক পরে ছিলেন।
ডিপি/