দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভোগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লার আদালত।
বুধবার (২০ মার্চ) সকালে জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী স্বর্ণ কমল নন্দী। বেলা ১২টার দিকে কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বক্কর সিদ্দিক আসামির জামিন নামঞ্জুর করেন।
জানা যায়, আদালতে দ্বীন ইসলামের জামিন নিবেদন আবেদন করেন তার আইনজীবী। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এদিকে মঙ্গলবার (১৯ মার্চ) একদিনের রিমান্ড শেষে সকালে দ্বীন ইসলামকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচ তলায় কোর্ট হাজতে রাখা হয়। পরে দুপুর সোয়া ১টায় একদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এফএইচ
এফএইচ