দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সেইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আক্তারুজ্জামান ভূইয়া এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে শামীম ও আব্দুল মান্নানের ছেলে আল আমিন ও একই এলাকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলো জজ মিয়ার ছেলে রাসেল।
আদালতে সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামীম হোসাইন জানান, ২০১৪ সালের ১৭ জুন সাধন মিয়াকে হত্যা হয়। নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।
জেবি