দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে রিট করা দুরভিসন্ধিমূলক। নির্বাচনকে ব্যাহত করার জন্যই রিটকারীর এই অপচেষ্টা।
সোমবার (১১ ডিসেম্বর) রিটটি খারিজ হওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিটট খারিজ হয়েছে।
তিনি বলেন, সমগ্র বাংলাদেশ যখন নির্বাচনমুখী, তখন এ ধরনের রিট-মামলা নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই না।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন, তারা বেশিরভাগই ব্যক্তিস্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থ মামলাগুলো আদালতে আসে না।
এসময় আদালত আরও বলেন, জনস্বার্থে রিটকরা আইনজীবীদের সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আরও বিস্তর ধারণা রাখতে হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এই তফসিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৯ নভেম্বর রিট করেন।
কেএইচ