দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০১৭ সালে এক হাজার টাকার জন্য গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ট্রাকচালক ইদ্রিস মৃধা হত্যা মামলায় আসামি ট্রাক হেলপার দেলোয়ার হোসেনকে (৩৫) যাবজ্জীবন ও অনাদায়ে ছয় মাসের জেলসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি দেলোয়ার হোসেন আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন (২৮) বরিশাল জেলার শ্যামপুর গ্রামের ইউনুস খলিফার ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি পি অ্যাডভোকেট রাবিকা সুলতানা জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি এলাকায় ২০১৭ সালের ১৮ জুন রাত দুটায় ভাড়ার এক হাজার টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ট্রাকের ভেতরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মামলার আসামি ট্রাকের হেলপার দেলোয়ার।
পরে নিহতের ভাই হাবিবুর রহমান মৃধা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন দণ্ডদেশ, অনাদায়ে ৬মাসের জেলসহ ১০হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন আদালত।
জেবি