দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে মা হত্যার দায়ে মেয়েসহ দু’জনের মৃত্যুদণ্ড ও আরও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের উপস্থিতিতে বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই আদেশ দেন মানিকগঞ্জ জজকোর্টের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার মাহামুদা আক্তার নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামীম আল মামুন তদন্ত শেষে নিহত মাহামুদা আক্তারের মেয়ে জুলেখা আক্তার জ্যোতি, তার কথিত প্রেমিক শফিউর রহমান নাঈম, তাদের ভাড়াটিয়া রাকিব হোসেন, মাহাফুজার রহমান ও নুর বক্সের বিরুদ্ধে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামি মাহাফুজার রহমান, শফিউর রহমান নাঈম, মো. রাকিব ও জুলেখা আক্তার জ্যোতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেয়ে জ্যোতির সঙ্গে নাঈমের প্রেমে বাধা দেওয়ায় মা মাহামুদা আক্তারকে বালিশ চাপায় হত্যা করা হয়। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বামী। তিনি বলেন, মাকে খুন করার পরিকল্পনা করে মেয়ে আর তার প্রেমিক। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু তাদের দুই সহযোগীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা হতে পারে না। তিনি তার মেয়ে ও প্রেমিকের মৃত্যুদণ্ডের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
জেবি/এও