দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
জনি শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জনি শেখ মোটরসাইকেলে করে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/এও