দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চিকিৎসক আমিরুল ইসলাম হুমায়ুন হত্যা মামলায় আসামি আবদুল মোতালেব (৩৫) ও আবু তালেবকে যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
মঙ্গলবার (৭নভেম্বর ) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আবু তালেব ও আবদুল মোতালেব আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আবদুল মোতালেব (৩৫) আবু তালেব(৩৪) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম আশকামতা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম আশকামতা গ্রামে ২০১২ সালের দুই আগস্ট বিকেল পৌনে ৫টার দিকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক হুমায়ুনকে হত্যা করে পালিয়ে যায় মামলার আসামিরা। পরে নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষ ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পর্যালোচনাক্রমে আসামি মো. আবদুল মোতালেব ও আবু তালেবকে যাবজ্জীবন দণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
জেবি