দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক ব্যক্তির ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন। আকরাম হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ানশুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।
জেবি