দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আট বছর আগে পুলিশ কনস্টেবল মো. শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ দলটির সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অপর পাঁচ আসামি হলেন- আবদুস সাত্তার, রফিক আকন্দ, শাহ আলম, আনোয়ার হোসেন ও আলফাস ওরফে আব্বাস।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনার মৎস্য ভবন এলাকায় একটি পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল শামীম। তাকে হাসপাতালে নেওয়া হলে সেদিনই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করে।
জেডএ