দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশ হত্যা মামলার আসামি যুবদল নেতা আপন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।
ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ২ নভেম্বর সকাল ৬টায় পটুয়াখালীর গলাচিপা হতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবদল নেতা আপন আহমেদকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের পর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়। পল্টন থানার মামলার তদন্তকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে অভিযান চালানো হয়।
আসাদুজ্জামান জানান, আপন আহমেদ নিজের চেহারা লুকাতে চুল, দাড়ি ছোট করে এবং দ্রুত এলাকা ত্যাগ করে। পড়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আরএ