দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।
গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামে গাঁজা সেবনের সময় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া আটককৃত লোকমানকে ২ বছরের কারাদণ্ড দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।
জেবি