• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

স্ত্রীর যৌতুক মামলায় খালাস পেলেন ম্যাজিস্ট্রেট 

দেশ টিভি ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৩, ১৭:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনের যৌতুক মামলা থেকে খালাস পেয়েছেন স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৯ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই রায় দিয়েছেন। এ রায়ে সংক্ষুব্ধ বাদী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

খালাসপ্রাপ্ত মাসুদ রানা পাবনা জেলার সাথিয়া উপজেলার আফতাব নগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় মামলার আসামি হন। বর্তমানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রুহিন বালুজ। বাদী ফারজানা নাসরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের ইকরামুল হকের মেয়ে।

মামলার সূত্রে জানা যায়, নীলফামারীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরিনের। এরপর আগের বিয়ে গোপন করে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন মাসুদ রানা। বিয়ের সময় মাসুদ রানাকে ২ লাখ টাকার স্বর্ণালংকার ও আরও ৫ লাখ টাকার মালামাল দেন ফারজানার বাবা। কিছুদিন যেতে না যেতেই ঢাকার পূর্বাচলে প্লট ক্রয়ের জন্য স্ত্রী ফারজানার কাছে ১০ লাখ টাকা দাবি করেন মাসুদ। ওই সময় ৫ লাখ টাকা দেওয়া হয় মাসুদ রানাকে। বাকি টাকার জন্য স্ত্রী ফারজানার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন তিনি।

২০২০ সালের ২৯ আগস্ট শ্বশুরবাড়ি এসে যৌতুক না পেয়ে ফারজানাকে মারপিট করে চলে যান মাসুদ রানা। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে একই বছরের ১৪ সেপ্টেম্বর যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ফারজানা নাসরিন। সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামি মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন।

এই ব্যাপারে আসামি মাসুদ রানার আইনজীবী রুহিন বালুজ বলেছেন, যৌতুক দাবিতে মারপিটের ঘটনার দিন দেখানো হয়েছে ২০২০ সালের ২৯ আগস্ট। কিন্তু ওইদিন আসামি মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত ছিলেন বলে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। তাছাড়া সাক্ষীরা একে অপরের বিপরীতমুখী সাক্ষ্য দিয়েছেন। ফলে বিচারক ওই মামলায় আসামি মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন।

অপরদিকে বাদী ড. ফারজানা নাসরিন বলেছেন, এই রায়ে তিনি সন্তুষ্ট নন। এর আগে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ অন্য একটি মামলায় আসামি মাসুদ রানাকে খালাস দিয়েছেন। ওই মামলায় বাদী উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত সংশ্লিষ্ট আদালতের কাছে নথি তলব করেছেন। এই মামলায়ও আমি উচ্চ আদালতে আপিল করবো।

জেবি

  • স্ত্রী
  • মামলা
  • স্বামী
  • জামিন
  • ম্যাজিস্ট্রেট
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
শুরু হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
শুরু হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।