• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

গাজীপুর সিটি মেডিকেলের চেয়ারম্যান হিসেবে বদরুদ্দোজার নিয়োগ স্থগিত

দেশ টিভি ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৬, ২১:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্যসংবলিত বইয়ের লেখক ডা. এ.এস.এম. বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়ন দেয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে তাকে চেয়ারম্যান মনোনীত করে জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এ আদেশের ফলে আপাতত ডা. এএসএম বদরুদ্দোজার চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন কার্যকর থাকছে না।

রিটকারী ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক। পাশাপাশি তিনি কলেজটির গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দপ্তরের এক স্মারকের মাধ্যমে ডা. এএসএম বদরুদ্দোজাকে গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত করা হয়। ওই মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ডা. বদরুদ্দোজা বর্তমানে কলেজটির কোনো উদ্যোক্তা নন।

রিটকারীর দাবি, ২০১৫ সালে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ডা. বদরুদ্দোজা তার সব শেয়ার বিক্রি করে দেন এবং শেয়ারের সম্পূর্ণ মূল্য বুঝে নেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি নেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮ সালের এক চিঠিতে তাকে কলেজটির সাবেক চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে।

রিটে আরও বলা হয়, বর্তমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো কারণ দর্শানোর নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে।

এ ছাড়া আইনে সরকার, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখার বিধান থাকলেও নতুন প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সদস্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

রিটে ডা. বদরুদ্দোজার লেখা একটি বইয়ের বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। রিটকারীর অভিযোগ, বইটির বিভিন্ন পৃষ্ঠায় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য রয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি আদালতকে বলেন, আইন অনুযায়ী উদ্যোক্তাদের মধ্য থেকেই গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা। যিনি সব শেয়ার বিক্রি করে মূল্য বুঝে নিয়েছেন এবং চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি নিয়েছেন, তাকে প্রতিষ্ঠাতা দেখিয়ে চেয়ারম্যান মনোনীত করা আইনসম্মত নয়।

এমজে

  • নিয়োগ স্থগিত
  • বদরুদ্দোজা
  • গাজীপুরের সিটি মেডিকেল
এ সম্পর্কিত আরও খবর
নিয়োগ স্থগিতের দাবিতে ইউএনও কার্যালয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতার হুমকির ভিডিও ভাইরাল
নিয়োগ স্থগিতের দাবিতে ইউএনও কার্যালয়ে হামলার অভিযোগ, ছাত্রদল নেতার হুমকির ভিডিও ভাইরাল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X