দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ রায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ককটেল বিস্ফোরণের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে পোশাকে এবং পোশাক ছাড়া কঠোর নিরাপত্তা সবসময় থাকে। আজকে হয়তো পোশাকে নিরাপত্তা দেখতে পাচ্ছেন, পোশাকের বাইরেও কিন্তু আমাদের এখানে নিরাপত্তা আছে।’
তিনি বলেন, ‘যেগুলো হয়তো দৃশ্যমান নিরাপত্তা দেখতে পাচ্ছেন না। কিন্তু এই ট্রাইব্যুনালের ভেতরে এবং বাইরে কড়া নিরাপত্তা সবসময় থাকে, আগেও ছিল, এখনো আছে। আর ককটেল বিস্ফোরণ, এগুলো আমরা আমলে নিচ্ছি না।’
এমএম/