• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আইন-বিচার

৪৪তম বিসিএসে ১৩৪ প্রার্থীর সুপারিশের নির্দেশ ও বিধিবহির্ভূত সুপারিশ বাতিলে রুল

দেশ টিভি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৪৪তম বিসিএস পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হয়েও নন-ক্যাডার পদে সুপারিশ থেকে বঞ্চিত ১৩৪ প্রার্থীর সুপারিশের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একই সঙ্গে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার ফলাফলে বিধিবহির্ভূতভাবে যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়েছে, তাদের সুপারিশ বাতিল করে বিধি অনুযায়ী রিট আবেদনকারীদের সুপারিশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া বিধিবহির্ভূতভাবে সুপারিশ করা প্রার্থীদের সুপারিশ বাতিল করে নিয়ম অনুযায়ী রিট আবেদনকারীদের সুপারিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মাকসুদুর রহমান ও মারুফ হাসান তমাল।

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার পদে সুপারিশ থেকে বঞ্চিত মো. ওবায়দুল ইসলামসহ ১৩৪ প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

রিটে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পিএসসির সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রককে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আবেদনকারীরা ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা, সব ধাপে উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার পদের জন্য পছন্দক্রম দাখিল করেন। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত নন-ক্যাডার ফলাফলে ঘোষিত ৪ হাজার ১৩৬টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৯৫৮ জনকে সুপারিশ করা হয়।

এতে ৪ হাজার ১৮১ জন যোগ্য প্রার্থী, যার মধ্যে রিট আবেদনকারীরাও রয়েছেন, অপেক্ষমাণ তালিকায় থেকে যান। ফলে ১ হাজার ১৭৮টি পদ শূন্য থেকে যায় বলে রিটে দাবি করা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, পিএসসির ২০২৩ সালের ১০ম বিশেষ সভার সিদ্ধান্ত এবং ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নন-ক্যাডার চয়েস সার্কুলারের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রার্থী এরই মধ্যে ক্যাডার পদে বা উচ্চতর গ্রেডের নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলে তাঁকে নিম্নতর নন-ক্যাডার পদে সুপারিশ করার সুযোগ নেই। ৪৩তম বিসিএসেও এ বিধান অনুসরণ করা হয়েছিল।

তবে কোনো ব্যাখ্যা বা বিধি সংশোধন ছাড়াই ২০২৫ সালের ৫ নভেম্বর ও ১২ ডিসেম্বর প্রকাশিত নন-ক্যাডার পছন্দক্রম-সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে ওই বিধানটি বাদ দেওয়া হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের অভিযোগ, এর ফলে এরই মধ্যে সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা পুনরায় নন-ক্যাডার পদে সুপারিশের তালিকায় স্থান পান। এতে যোগ্য প্রার্থীরা তাঁদের ন্যায্য সুপারিশের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন

বাজেয়াপ্তের নির্দেশ, কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কার কত সম্পদ?

ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ / ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রিটে আরও বলা হয়, এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১৩ আগস্ট পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সংক্ষুব্ধ হয়ে সংবিধানের ১০২ ও ৪৪(১) অনুচ্ছেদের অধীনে গত ২৪ আগস্ট হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘বিধিবহির্ভূতভাবে বহু সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডার পদে সুপারিশ করায় রিট আবেদনকারীরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আশা করি, আদালত বিষয়টি বিবেচনা করে ন্যায়বিচার করবেন।’

এমএম/

  • ৪৪তম বিসিএস
  • নন ক্যাডার
  • রুল
এ সম্পর্কিত আরও খবর
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
জনগণের পাশে থাকতে গিয়ে দল থেকে বহিষ্কার হয়েছি: সাক্কু
জনগণের পাশে থাকতে গিয়ে দল থেকে বহিষ্কার হয়েছি: সাক্কু
স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখতে লড়াই করিনি: নুর
স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখতে লড়াই করিনি: নুর
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X