দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) ছয়টি পদে ১১২ জনকে নিয়োগ দিতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে যেকোনো স্থান।
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সঙ্গে ৩০০ বাই ৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল হিসেবে গণ্য হবে।
আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১৬৮ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা। নির্ধারিত ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।