দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ সালে বড় ধরনের জনবল নিয়োগ ঘোষণা করেছে। রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে মোট ১১৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আবেদন শুরু ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা—
১. সেপাই
পদসংখ্যা : ১০৫
বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা
আবেদন যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) উচ্চতা (অন্যূন) : পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১ দশমিক ৬৮ মিটার এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১ দশমিক ৫৭ মিটার।
(গ) বুকের মাপ (অন্যূন) : উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি।
(ঘ) ওজন (অন্যূন) : পুরুষ ৫০ কেজি এবং মহিলা ৪৬ কেজি
(ঙ) অবিবাহিত হতে হবে।
২. ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা : ১২টি
বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা
আবেদন যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) উচ্চতা (অন্যূন) : পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি ১ দশমিক ৬৮ মিটার এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১ দশমিক ৫৭ মিটার।
(গ) বুকের মাপ (অন্যূন) : উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি।
(ঘ) ওজন (অন্যূন) : পুরুষ ৫০ কেজি এবং মহিলা ৪৬ কেজি। (ঙ) অবিবাহিত হতে হবে।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে সেপাই পদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী (প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক) পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ-ডিএ প্রদান করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন-সংশোধন (যদি থাকে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি : অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।
আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আরএ