দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩৪ পদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
পদ ও বেতন স্কেলের বিবরণ: -
১. সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল): ২ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
২. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল): ২ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন): ৪ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
৪. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস): ৫ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস): ৪ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
৬. সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি: ১ জন (বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা)
৭. সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ১ জন (বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা)
৮. টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট: ৫ জন (বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা)
৯. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট: ১৫৪ জন (বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
১০. প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট: ২ জন (বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
১১. মেডিক্যাল টেকনোলজিস্ট: ১ জন (বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
১২. এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স): ৫০ জন (বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
১৩. জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট: ৩ জন (বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা)
বিজ্ঞপ্তির সারসংক্ষেপ -
আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০০ টা
বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদনের ওয়েবসাইট: bbal.teletalk.com.bd
আবেদন ফি -
১ থেকে ৬ নম্বর পদ: ৬৬৯ টাকা;
৭ ও ৮ নম্বর পদ: ৫৫৮ টাকা;
৯ থেকে ১২ নম্বর পদ: ৩৩৫ টাকা;
১৩ নম্বর পদ: ২২৩ টাকা।
বিশেষ সতর্কবার্তা: বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীদের নিজ দায়িত্বে কেবল একটি পদেই আবেদনের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত দেখতে ক্লিক করুন
কে