• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা

দেশ টিভি ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এই সংস্করণে আইফোনের নকশা, গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান এবং গাড়িতে আইফোন ব্যবহারের অভিজ্ঞতায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে এবারের আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ উন্নত সিরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন আগের তুলনায় জটিল প্রশ্ন বুঝতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে।

আইওএস ২৭ আপডেটে আইফোনে যেসব নতুন সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য আটটি হলো:

১. সিরির উন্নত সংস্করণ

আইওএস ২৭-এর সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো সিরির উন্নত সংস্করণ। এতদিন সিরিকে মূলত অ্যালার্ম বা টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানা কিংবা সাধারণ কিছু কাজের জন্য ব্যবহার করা হতো। নতুন সংস্করণে সিরি আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং তুলনামূলক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে।

ব্যবহারকারীর আইফোনে থাকা তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সহায়তাও দিতে পারবে সিরি। এমনকি আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে, সেটিও বুঝে সে অনুযায়ী সাহায্য করার সক্ষমতা থাকবে।

তবে উন্নত এসব সুবিধা শুরুতে সীমিতসংখ্যক ভাষায় পাওয়া যাবে। সব আইফোন ব্যবহারকারীও এর সুবিধা পাবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরি ব্যবহারের জন্য তুলনামূলক নতুন আইফোন প্রয়োজন হবে।

২. কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও নতুন সুবিধা

ফটোস অ্যাপে যুক্ত হচ্ছে এক্সটেন্ড ও রিফ্রেম নামের নতুন সুবিধা। এর মাধ্যমে ছবির আকার বা বিন্যাস পরিবর্তন, ছবির কোনো অংশ নতুনভাবে সাজানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন ছবি তৈরির সুযোগ আরও বাড়ানো হয়েছে।

ইমেজ প্লে গ্রাউন্ডে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে। শুধু নির্দেশনা লিখে শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাটও তৈরি করা যাবে।

এ ছাড়া হোম কিট সিকিউর ভিডিও ক্যামেরার ফুটেজের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর বর্ণনা তৈরির সুবিধাও থাকছে।

৩. লিকুইড গ্লাস নকশায় পরিবর্তন

আইওএস ২৬-এ অ্যাপল যে লিকুইড গ্লাস নকশা এনেছিল, আইওএস ২৭-এ সেটি আরও পরিমার্জন করা হয়েছে। অ্যাপলের দাবি, নতুন সংস্করণে লিকুইড গ্লাসের আলো-প্রতিফলন আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং লেখা ও অন্যান্য উপাদানের বৈপরীত্যও উন্নত করা হয়েছে।

অ্যাপের আইকনগুলোও এখন আরও পরিষ্কার ও বিস্তারিত দেখাবে। এ ছাড়া নতুন একটি স্লাইডারের মাধ্যমে লিকুইড গ্লাস কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

৪. আইফোন হবে আরও দ্রুত

আইওএস ২৭-এ শুধু নতুন সুবিধা নয়, সামগ্রিক কর্মক্ষমতাতেও উন্নতি করা হয়েছে। অ্যাপল বলছে, কিছু অ্যাপ আগের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হতে পারবে। ফটোস অ্যাপে নতুন ছবি লোড হওয়ার গতি বাড়তে পারে ৭০ শতাংশ পর্যন্ত। আর এয়ারড্রপের মাধ্যমে ফাইল পাঠানোর গতি হতে পারে ৮০ শতাংশ পর্যন্ত বেশি।

৫. এক নম্বরে দুই আইফোন ব্যবহারের সুবিধা

নতুন আপডেটে আইফোন হ্যান্ডঅফ নামে একটি সুবিধা যুক্ত হচ্ছে। এর মাধ্যমে একই ফোন নম্বর ব্যবহার করে দুটি আইফোনের মধ্যে সহজে পরিবর্তন করা যাবে। তবে এই সুবিধা চালু করতে মোবাইল অপারেটরের সমর্থন প্রয়োজন হবে।

শুরুতে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও জার্মানির ডয়েচে টেলিকম এই সুবিধা দেবে। পরবর্তী সময়ে ভেরিজোন ও যুক্তরাজ্যের ইইসহ আরও অপারেটর এতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

৬. সহজেই ভাগ করা যাবে বিল

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন আপডেটে এসেছে অ্যাপল ক্যাশ বিল স্প্লিটিং। কোনো রেস্তোরাঁর বিলের ছবি আইফোন দিয়ে তুললে অ্যাপল ইন্টেলিজেন্স বিলের বিভিন্ন আইটেম শনাক্ত করে কে কত টাকা দেবেন, তা হিসাব করতে সাহায্য করবে। কর ও টিপের হিসাবও এতে যুক্ত করা যাবে।

তবে এ সুবিধাটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অ্যাপল ক্যাশ ব্যবহারকারীদের জন্য পাওয়া যাবে।

৭. ফাইন্ড মাই অ্যাপে লোকেশন শেয়ারে আরও নিয়ন্ত্রণ

ফাইন্ড মাই অ্যাপেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ার করতে পারবেন, যেমন চার দিন ছয় ঘণ্টা। চাইলে নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে দিতে পারবেন, কখন লোকেশন শেয়ারিং বন্ধ হবে।

আবার নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে দিনের শেষ পর্যন্ত লোকেশন শেয়ারিং সাময়িকভাবে বন্ধও রাখা যাবে। অ্যাপল জানিয়েছে, সারপ্রাইজ জন্মদিনের আয়োজনের মতো পরিস্থিতিতে এই সুবিধা কাজে আসতে পারে।

৮. কারপ্লেতে ভিডিও দেখার নতুন সুযোগ

নতুন আপডেটের মাধ্যমে কারপ্লেতেও আসছে ভিডিও দেখার সুবিধা। সমর্থিত গাড়িতে এয়ারপ্লে ব্যবহার করে আইফোনের ভিডিও গাড়ির পর্দায় দেখা যাবে। নতুন গাড়িগুলোতে নির্মাতারা এমন কারপ্লে অ্যাপ তৈরি করতে পারবেন, যেখানে ভিডিও খোঁজা ও দেখার সুবিধাও থাকবে।

তবে নিরাপত্তার কারণে গাড়ি চলার সময় এই ভিডিও চালানো যাবে না। গাড়ি পার্ক করা অবস্থায়, যেমন বিমানবন্দরে অপেক্ষা করার সময় বা বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময় এটি ব্যবহার করা যাবে।

কোন কোন আইফোনে আসছে আইওএস ২৭?

আইওএস ২৭ আইফোন ১১ সিরিজ এবং পরের মডেলগুলোতে পাওয়া যাবে। দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এবং পরের মডেলগুলোও এ আপডেট সমর্থন করবে।

আরও পড়ুন

চ্যাটজিপিটি-জেমিনির লিমিট শেষ? যেভাবে কাজ চালিয়ে যাবেন

ইনস্টাগ্রামে নতুন সুবিধা, কী আছে এতে

রাউটারের যে পরিবর্তন না করলে বড় বিপদ হতে পারে

তবে আইওএস ২৭ ইনস্টল করা গেলেই সব অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। সিরি এআইয়ের মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ব্যবহারের জন্য অন্তত আইফোন ১৫ প্রো বা নতুন মডেল প্রয়োজন হবে।

এমএম/

  • আইওএস ২৭
  • আইফোন
  • সুবিধা
এ সম্পর্কিত আরও খবর
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান 
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান 
ইনস্টাগ্রামে নতুন সুবিধা, কী আছে এতে
ইনস্টাগ্রামে নতুন সুবিধা, কী আছে এতে
আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন, ক্যামেরা-ব্যাটারিতে বড় পরিবর্তন
আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন, ক্যামেরা-ব্যাটারিতে বড় পরিবর্তন
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুবিধা, কাজ করবে যেভাবে
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুবিধা, কাজ করবে যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X