দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। এখন অন্যের পোস্টে ট্যাগ হলে সেটি পুনরায় প্রকাশ না করেই নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানো যাবে। ফলে বন্ধুদের সঙ্গে তোলা ছবি বা একসঙ্গে তৈরি করা কোনো পোস্ট সহজেই নিজের প্রোফাইলে প্রদর্শন করা সম্ভব হবে।
নতুন সুবিধায় ট্যাগ করা পোস্ট নিজের গ্রিডে যুক্ত করার জন্য একাধিক পথ রাখা হয়েছে। ট্যাগ হওয়ার পর সরাসরি মেসেজের নোটিফিকেশন থেকে পোস্টটি গ্রিডে যোগ করা যাবে। এ ছাড়া পোস্টটি খুলে অথবা প্রোফাইলের ‘ট্যাগড’ বিভাগে গিয়েও সেটি মূল গ্রিডে প্রদর্শন করা যাবে।
পরে সিদ্ধান্ত পরিবর্তন করলে পোস্টটি নিজের প্রোফাইলের গ্রিড থেকে সরিয়ে ফেলা যাবে। তবে এতে মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। পোস্টটি যিনি প্রকাশ করেছেন, তার প্রোফাইলেই সেটি থাকবে। একই সঙ্গে মূল পোস্টের কোনো নতুন কপিও তৈরি হবে না। গ্রিড থেকে সরিয়ে দিলেও সেটি ‘ট্যাগড’ বিভাগে থাকবে।
বন্ধুদের সঙ্গে তোলা ছবি শেয়ার করার ক্ষেত্রে নতুন সুবিধাটি বেশ কাজে আসতে পারে। যেমন, কোনো অনুষ্ঠান, ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবি কেউ আগে প্রকাশ করে সেখানে ট্যাগ করলে একই ছবি নিজের অ্যাকাউন্ট থেকে আবার প্রকাশ করার প্রয়োজন হবে না। সরাসরি নিজের প্রোফাইলের মূল গ্রিডে ছবিটি দেখানো যাবে।
আধেয় বা কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) যৌথ কাজের ক্ষেত্রেও সুবিধাটি ব্যবহার করা যাবে। কোনো নির্মাতা অন্য নির্মাতাকে ট্যাগ করে পোস্ট প্রকাশ করলে ট্যাগ করা নির্মাতা সেটি পুনরায় প্রকাশ না করেই নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখাতে পারবেন। একই পোস্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলে তারাও নিজেদের প্রোফাইলে সেটি প্রদর্শন করতে পারবেন। ফলে বিভিন্ন প্রচারণায় একাধিক নির্মাতার প্রোফাইলে একই আধেয় দেখানোর সুযোগ তৈরি হবে।
ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর সুযোগ বাড়াতে এর আগে ‘রি-অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধাও চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যায়।
আধেয় তৈরি ও ব্যবস্থাপনা সহজ করতে ইনস্টাগ্রাম সম্প্রতি ‘ফার্স্ট ড্রাফট’ নামের সম্পাদনা সুবিধা চালু করেছে। এর মাধ্যমে নির্বাচিত ভিডিওর অংশ স্বয়ংক্রিয়ভাবে ছোট করা এবং বিরতির অংশ বাদ দিয়ে প্রাথমিকভাবে একটি সম্পাদিত ভিডিও তৈরি করা যায়। এ ছাড়া প্রকাশিত পোস্টের সংগীত পরে পরিবর্তনের জন্য ‘রিপ্লেস অডিও’ সুবিধাও চালু করেছে প্ল্যাটফর্মটি।
/অ