• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

অন্যের ভিডিও কপি করলেই হারাতে পারেন ফেসবুকের মনিটাইজেশন

আইটি ডেস্ক
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্যের ভিডিও, ছবি বা লেখা বারবার কপি করে ফেসবুকে পুনরায় প্রকাশ করলে আয় করার সুবিধা হারাতে পারেন নির্মাতারা। একই সঙ্গে তাদের প্রকাশ করা বিষয়বস্তুর রিচও কমিয়ে দেওয়া হবে। ফেসবুকের ফিডে একই ধরনের ও কপি করা বিষয়বস্তু কমাতে এমন উদ্যোগ নিয়েছে মেটা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেটা জানিয়েছে, যেসব নির্মাতা বারবার অন্যের ভিডিও, ছবি বা লেখা নিজেদের অ্যাকাউন্টে পুনরায় প্রকাশ করবেন, তাদের নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি প্ল্যাটফর্মে তাদের প্রকাশ করা বিষয়বস্তুর রিচও কমিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, একই ভিডিও বা বিষয়বস্তু বারবার ফেসবুকে দেখা যায়। কখনো কেউ নিজেকে মূল নির্মাতা হিসেবে পরিচয় দিয়ে এসব প্রকাশ করেন, আবার কখনো বিভিন্ন ভুয়া ও অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট থেকে একই বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া হয়। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা নষ্ট হয় এবং নতুন নির্মাতাদের সামনে আসার সুযোগ কমে যায়।

ফেসবুকের ব্যবস্থা কোনো ভিডিওর কপি শনাক্ত করলে মূল ভিডিওটির তুলনায় কপি করা ভিডিওর রিচ কমিয়ে দেওয়া হবে। এর ফলে কপি করা ভিডিও যেন মূল নির্মাতার কাছ থেকে দর্শক কেড়ে নিতে না পারে, সে চেষ্টা করা হবে।

মূল নির্মাতাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার উপায়ও খুঁজছে মেটা। এর অংশ হিসেবে এমন একটি সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, যেখানে কপি করা বিষয়বস্তু থেকে দর্শকদের মূল বিষয়বস্তুর দিকে নিয়ে যাওয়ার সংযোগ যুক্ত করা হবে।

আগামী কয়েক মাসে ধাপে ধাপে এসব পরিবর্তন চালু করা হবে। তবে ইনস্টাগ্রাম ও থ্রেডসে একই ধরনের পুনরাবৃত্ত বিষয়বস্তু কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি মেটা।

ফেসবুকে অপ্রয়োজনীয় ও ভুয়া কর্মকাণ্ড কমানো এবং মৌলিক বিষয়বস্তুকে আরও বেশি দৃশ্যমান করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বা কৃত্রিমভাবে জনপ্রিয়তা বাড়ানোর সঙ্গে জড়িত ৫ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক।

তবে অন্যের বিষয়বস্তু ব্যবহার করলেই সবাই শাস্তির মুখে পড়বেন না। মেটা জানিয়েছে, পুনরায় প্রকাশ করা বিষয়বস্তুতে কেউ নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি যোগ করলে, প্রতিক্রিয়াভিত্তিক ভিডিওতে মন্তব্য করলে বা জনপ্রিয় কোনো প্রবণতায় অংশ নিলে নতুন নিয়ম তার ক্ষেত্রে প্রভাব ফেলবে না।

এ জন্য পুনর্ব্যবহৃত বিষয়বস্তুতে অর্থবহ সম্পাদনা, নিজের মন্তব্য যুক্ত করার পরামর্শ দিয়েছে মেটা। পাশাপাশি অন্য উৎসের দৃশ্যমান ওয়াটারমার্কযুক্ত এবং অন্য কোনো অ্যাপ বা উৎস থেকে সরাসরি পুনর্ব্যবহৃত বিষয়বস্তু এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

হঠাৎ চ্যাটজিপিটিতে বিভ্রাট

স্মার্টফোনের ইন্টারনেট স্লো? ছোট্ট এই কৌশলেই মিলতে পারে সমাধান

সূত্র: দ্য ভার্জ

/অ

  • মেটা
  • মনিটাইজেশন
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম!
মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় বদলাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম!
পারিবারিক বিরোধ মেটাতে নাসির উদ্দিনকে শিশির মনিরের আহ্বান
পারিবারিক বিরোধ মেটাতে নাসির উদ্দিনকে শিশির মনিরের আহ্বান
দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
দুমকীতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X