দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তৃতীয়বারের মতো ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উদ্ভাবক, গবেষক, প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমী তরুণ-তরুণীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সল্যুশনসহ যেকোনো ধরনের মৌলিক উদ্ভাবনী প্রকল্প জমা দেওয়া যাবে। তবে আগে উপস্থাপিত কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। অংশগ্রহণকারীদের স্বশরীরে নিজেদের মডেল উপস্থাপন করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত উদ্ভাবকেরা জেডআরএফের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।
প্রতিযোগিতার সেরা পাঁচ বিজয়ী তরুণকে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ বা স্টার্টআপ তৈরিতে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে।
এমএস/