• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া বার্তা ও ছবি ফেরত আনবেন যেভাবে

আইটি ডেস্ক
  ২১ আগস্ট ২০২৬, ২১:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভুলবশত মুছে যাওয়া হোয়াটসঅ্যাপের বার্তা, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য ফেরত পাওয়া সম্ভব হতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে এ জন্য গুগল ড্রাইভে সংরক্ষিত ব্যাকআপ, ফোনের স্থানীয় ফাইল এবং বিশেষ তথ্য পুনরুদ্ধার সফটওয়্যার ব্যবহার করা যায়। তবে তথ্য মুছে যাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হোয়াটসঅ্যাপের তথ্য হারানোর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। ভুলবশত বার্তা বা তথ্য মুছে ফেলা, ক্লাউডে ব্যাকআপ ছাড়া অ্যাপ মুছে দেওয়া, ভুল ফোন নম্বর বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আবার হোয়াটসঅ্যাপ চালু করা, ফোনে ত্রুটি বা অ্যান্ড্রয়েড হালনাগাদ ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে তথ্য হারিয়ে যেতে পারে।

এ ছাড়া পর্যাপ্ত জায়গার অভাব, দুর্বল ইন্টারনেট সংযোগ বা ব্যাটারি সাশ্রয়ী ব্যবস্থার কারণে অনেক সময় ব্যাকআপ ব্যর্থ হতে পারে। ফোন পরিষ্কার করার অ্যাপ বা সংরক্ষণক্ষমতা ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধাও জায়গা খালি করতে গিয়ে হোয়াটসঅ্যাপের ছবি, ভিডিও ও ব্যাকআপ মুছে দিতে পারে। অদৃশ্য হয়ে যাওয়া বার্তার সুবিধা চালু থাকলেও নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে পারে।

ব্যক্তিগত ও দলীয় কথোপকথনের বার্তা, ছবি, ভিডিও এবং কণ্ঠবার্তার পাশাপাশি ব্যবসায়িক কাজে ব্যবহৃত গ্রাহকের তথ্য, পিডিএফ চালান ও বিভিন্ন নথিও পুনরুদ্ধার করতে চান অনেক ব্যবহারকারী। তবে হোয়াটসঅ্যাপের তথ্য সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা থাকায় তা পুনরুদ্ধারের ক্ষেত্রে গুগল ড্রাইভের ব্যাকআপ বা ফোনে থাকা স্থানীয় ফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গুগল ড্রাইভ বা স্থানীয় ব্যাকআপের বাইরে কিছু বিশেষ সফটওয়্যারও তথ্য পুনরুদ্ধারের দাবি করে। এ ধরনের সফটওয়্যার সাধারণত ইউএসবি সংযোগের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে ফোনের সংরক্ষণব্যবস্থায় মুছে যাওয়া তথ্যের চিহ্ন খোঁজে। পরে পাওয়া তথ্যগুলো সাজিয়ে বার্তা, ছবি ও অন্যান্য ফাইলের তালিকা দেখানো হয় এবং ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্য বেছে নিয়ে পুনরুদ্ধার করতে পারেন।

তবে পুরোনো ব্যাকআপ ব্যবহার করে তথ্য ফিরিয়ে আনলে সাম্প্রতিক বার্তা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। অন্যদিকে কিছু পুনরুদ্ধার সফটওয়্যার নির্দিষ্ট তথ্য আলাদাভাবে বেছে নেওয়ার সুবিধা দেওয়ার দাবি করে।

হোয়াটসঅ্যাপের কোনো তথ্য মুছে গেলে প্রথমেই ফোনের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন বার্তা, অ্যাপের হালনাগাদ বা অন্য কোনো কার্যক্রম মুছে যাওয়া তথ্যের জায়গায় নতুন তথ্য লিখে দিতে পারে। এতে পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যেতে পারে।

এ সময় নতুন তথ্য সংরক্ষণ কমাতে ওয়াই-ফাই, মুঠোফোনের ইন্টারনেট ও স্বয়ংক্রিয় হালনাগাদ বন্ধ রাখা যেতে পারে। প্রয়োজনে এয়ারপ্লেন মোডও চালু করা যেতে পারে।

হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আগে সর্বশেষ ব্যাকআপের সময় যাচাই করে নেওয়াও গুরুত্বপূর্ণ। গুগল ড্রাইভে ব্যাকআপ আছে কি না নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী আনুষ্ঠানিক ব্যাকআপ থেকে তথ্য ফিরিয়ে আনা বা পুনরুদ্ধার সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হলে ভবিষ্যতে একই ধরনের সমস্যা এড়াতে দ্রুত নতুন করে গুগল ড্রাইভে ব্যাকআপ নেওয়া এবং কম্পিউটারে অতিরিক্ত কপি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য এক বছর বিনা মূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ

সূত্র: বিবিএন টাইমস

/অ

  • হোয়াটসঅ্যাপ
  • তথ্য
  • পুনরুদ্ধার
এ সম্পর্কিত আরও খবর
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যেসব কারণে
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যেসব কারণে
গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল, যা থাকছে নতুনত্বে
আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল, যা থাকছে নতুনত্বে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।